• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর, বিশ্বকাপে হামলার হুমকি

স্পোর্টস ডেস্ক
  ১৩ জুন ২০২৬, ১৩:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ড্রোন ব্যবস্থায় অনুপ্রবেশের দাবি করেছে। একই সঙ্গে চলমান ফুটবল বিশ্বকাপকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কট্টরপন্থি গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাতে শুক্রবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, ‘হান্দালা’ নামের গোষ্ঠীটি এক বিবৃতিতে দাবি করেছে, তারা ‘মাসের পর মাস’ ধরে এফবিআইয়ের ব্যবহৃত ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন থেকে ধারণ করা ছবি এবং সন্দেহভাজন ব্যক্তিদের তথ্যের অ্যাক্সেস পেয়ে আসছে।

হ্যাকারদের দাবি, এসব ড্রোনে মুখমণ্ডল শনাক্তকরণ এবং গাড়ির নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহৃত হতো, যা সন্ত্রাসবিরোধী কার্যক্রমে কাজে লাগানো হতো।

বিবৃতিতে হান্দালা বলেছে, ‘বিশ্বকাপের নিরাপত্তা আরও জোরদার করুন। কিছু দলকে আমরা মোটেও পছন্দ করি না। মনে রাখবেন, এফপিভি ড্রোন সর্বত্র রয়েছে। কখন কোনটি আপনার দলের বাসের সামনে উপস্থিত হবে, তা আপনি জানেন না।’

বিশ্বকাপ চলাকালে অননুমোদিত উড়োজাহাজের হুমকি মোকাবিলায় স্টেডিয়ামগুলোর আশপাশে ড্রোন মোতায়েন করছে এফবিআই। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম ও টুর্নামেন্ট-সংশ্লিষ্ট অনুষ্ঠানস্থলগুলোর আকাশসীমায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রেক্ষাপটে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

এদিকে হান্দালা কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যা তাদের দাবি অনুযায়ী হ্যাক হওয়া ড্রোন থেকে সংগ্রহ করা। তবে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সংস্থাটি জানিয়েছে, কথিত হ্যাকিংয়ের একটি ভিডিও আসলে ২০২৪ সালের ডিসেম্বরে একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছিল। ভিডিওটি যুক্তরাষ্ট্রের একটি পুলিশ বিভাগের টর্নেডো-পরবর্তী ক্ষয়ক্ষতি জরিপে প্রযুক্তিটির ব্যবহার প্রচারের জন্য ব্যবহৃত হয়েছিল।

আরও পড়ুন

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে ‘ডিবি’ পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

এর আগে গত মার্চে হান্দালা দাবি করেছিল, তারা এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। সে সময় গোষ্ঠীটি তার বেশ কিছু ব্যক্তিগত ছবি ও তথ্য অনলাইনে প্রকাশ করে।

হান্দালার সদস্যদের শনাক্ত করতে সহায়ক তথ্যের জন্য সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

এমএস/

  • বিশ্বকাপে হামলার হুমকি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।